শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ডাক্তারের শাস্তির দাবীতে মনসুর আলী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
171 বার পঠিত
ডাক্তারের শাস্তির দাবীতে মনসুর আলী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে নলকা-বগুড়া মহাসড়কে কলেজের শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।


শিক্ষকের বিএমডিসি’র রেজিস্ট্রশন বাতিল, সরকারি চাকুরি হতে স্থায়ী বহিষ্কার, শাস্তি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ কয়েক দফা দাবী জানিয়েছেন ।

সোমবার (৪ মার্চ) রাত সোয়া ১২ টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন ও অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি অবৈধ বলে জানিয়েছেন পুলিশ।


এরমধ্যে বিক্ষোভ চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত দল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওই শিক্ষকের শাস্তির আশ্বাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে ফিরে আসেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box


Posted ৮:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!