বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে হিয়াতপুর সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে হিয়াতপুর সোসাইটির উপদেষ্টা আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সরকারি নাজির আখতার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা আখতারুজ্জামান রানা এবং সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের লিখন।
এসময় উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা রাঙ্গা তালুকদার, শালমারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব ইয়াছিন মিয়া, শ্রমিকদলের সভাপতি সেলিম রেজা, ছাত্রদলের সভাপতি সিয়াম প্রধান প্রমুখ।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher