শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাঁজা বিক্রি করতে এসে তিন কারবারী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
170 বার পঠিত
গাঁজা বিক্রি করতে এসে তিন কারবারী গ্রেফতার

মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার  সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কাজিপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

মাদক কারবারীরা হলো, গ্রেফতাররা হলো, লালমনিরহাট জেলার হররাম গ্রামের হাশেম মিয়ার ছেলে শুভ মিয়া (২১), সোলেমান শেখের ছেলে ফরিদুল শেখ (২১), বনচুকি গ্রামের নবিউল ইসলামের ছেলে আবির হোসেন (১৬)।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে পৌরসভার সয়াধানগড়া মহল্লার কাজিপুর মোড় এলাকায় রাস্তার ওপরে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাসির সময় তিন ব্যক্তিকে সন্দেহ হয়। এসময় পুলিশকে দেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশীর সময় কাধে থাকা শপিং ব্যাগের ভিতরে পরিথিন মোড়ানো দুইটি গাঁজার প্যাকেট পাওয়া য়ায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা লালমনিরহাট থেকে সিরাজগঞ্জে গাঁজা বিক্রি করতে এসেছিলেন। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আজ বৃহস্পতিবার বিকেলে আসামীদের আদালমের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!