শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

খালেদার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
240 বার পঠিত
খালেদার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করলো বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে ইবি রোড, ফজলুল হক রোড, ঢাকা রোড ও স্টেডিয়াম রোড হয়ে আবারও ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়।


জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে মিছিলপূর্বক এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সম্পাদক ভিপি শামীম খান ও হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হতে থাকে। বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।


Facebook Comments Box


Posted ৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!