শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম   শনিবার, ২১ অক্টোবর ২০২৩
304 বার পঠিত
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগনের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুরাতন জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কুড়িগ্রাম।

এসময় আলোচনা সভায় নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম টুকু। আরও উপস্থিত ছিলেন সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আজিজুল হক ও পাঁচগাছী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। উপদেষ্টা মন্ডলী সাঈদ হাসান লোবান, রাশেদুজ্জামান বাবু।


আলোচনা ও মতবিনিময় শেষে সাবেক জেলা কমান্ডারের নেতৃত্বে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ০৬ মাস মেয়াদী কমিটি গঠন করে দেয়া হয়। তবে সদর ও পৌর কমিটি স্থগিত রয়েছে। স্বল্প সময়ের মধ্যে সদর ও পৌর কমিটি গঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আব্দুস সালাম বাবু, লুমান, অন্তু চৌধুরী, শাহা আলম, খোরশেদ, রাসেল ও বেলাল প্রমুখ এদের সঙ্গে কথা হলে তারা বলেন, এ দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছে আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বাবা-চাচা যারা আছেন তাদের জীবন বাজী রেখে আমাদেরকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা সন্তানেরা যতদিন বেচে থাকবো, আমাদের উত্তরসুরীর স্বাধীনতা অর্জনের সকল নির্দেশনা মেনে চলবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিবো, শিখিয়ে দিবো, স্বাধীনতা রক্ষার্থে জীবন দিয়ে হলেও যে কোন মোকাবেলা করবো। তবে আমাদের এই সন্তান কমান্ডের মাঝে একটি চক্র কাজ করছে এই সংগঠনটিকে অস্থিরতায় রাখার চেষ্টা করছেন। কিন্তু কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। আমাদের বাবা-চাচারা যেমন জীবন বাজী রেখে স্বাধীনতা দিয়েছে, আমরাও আমাদের জীবনের বিনিময়ে হলেও সংগঠনকে রক্ষা করবোই। কেননা লাখো শহীদের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি, শহীদের রক্ত বৃথা যেতে দিবো না।


Facebook Comments Box


Posted ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!