শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মো: আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ   সোমবার, ১০ মার্চ ২০২৫
128 বার পঠিত
দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পালিত হয়েছে। এ উপলক্ষে  ১০মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া  অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রফিকুল ইসলাম, শিক্ষার্থী আল মাহমুদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীগণ। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।


Facebook Comments Box


Posted ৯:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!