শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ   সোমবার, ১০ মার্চ ২০২৫
138 বার পঠিত
শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মাগুরাতে আট বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে দুপচাঁচিয়ায় সর্বস্তরের সচেতন জনগণ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী খাতিজাতুল কুবরা, সাহিরা খাতুন, শিষ্টি, সুমাইয়া আক্তার, ব্যাবসায়ী তারিকুল ইসলাম তারেক প্রমুখ।


বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি শাহজাহান আলী, শিক্ষক শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী নাইমুল ইসলাম নাঈম, মেহেদী হাসান,আদীলসহ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা বক্তরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Facebook Comments Box


Posted ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!