শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
171 বার পঠিত
দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের চেয়ারম্যান আল-আমিন মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহকারী শিক্ষক আশরাফুল আলম, উপদেষ্টা আবু আল-আমিন জনি, সদস্য সচিব অজিত কুমার, পরিচালক রেজওয়ান আলী, সদস্য ইদ্রিস আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য ২০ ডিসেম্বর -২৪ সালের বৃত্তি পরীক্ষায় দুপচাঁচিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক এর ১২টি, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ১৯টি, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১১ টি ও মাদ্রাসা পর্যায়ে ৫টি মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


পরীক্ষায় মোট ১১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে, ৭০ জন জেনারেলে, ৯১জন প্রাতিষ্ঠানিক কোটায় ও ১৩৯ জন শুভেচ্ছাসহ মোট ৩৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বৃত্তি পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে।

Facebook Comments Box


Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!