দুপচাঁচিয়া চামরুল ইউনিয়ন বিএনপি, যুবদল ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২মার্চ শনিবার আছির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলফাজ আলী প্রামানিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, প্রবাসী ও কল্যাণী বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,বগুড়া জেলা বার সমিতির সভাপতি এ্যাড আতাউর রহমান খান মুক্তার, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা লায়ন ফরিদ উদ্দিন,জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মিনার,উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা মোখলেসুর রহমান বাবু,কল্লোল,জাহিদ হাসান রোস্তম, রিয়াদ সরদার, রাবু খাঁন,ইদ্রিস খান,রিপন ,আনোয়ার হোসেন,সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান,উপজেলা ছাত্রদল সভাপতি শামীম সরদার প্রমুখ।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia