দুপচাঁচিয়া উপজেলা আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ৪০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার বিকালে বাজারদীঘিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আহত জুলাই যোদ্ধা আহবায়ক কাজী ইলিয়াস কল্লোল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, সদস্য সচিব আদিল আহম্মেদ, সদস্য সাব্বির, আরাফাত, আলামিন, জিহাদ, মামুনুর রশিদ, নূরনবী প্রমুখ।
এ দিন অসহায় দরিদ্র ৪০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
Posted ৮:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia