শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ার তালোড়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ

মো: আবু কালাম আজাদ দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ   শনিবার, ২২ মার্চ ২০২৫
167 বার পঠিত
দুপচাঁচিয়ার তালোড়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ

ইখওয়ান ইয়ুথ সোসাইটির আয়োজনে ও দুপচাঁচিয়ার গুনাহার ইউপি চেয়ারম্যান এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে।

২২মার্চ শনিবার সকালে উপজেলার তালোড়া আদর্শ কেজি স্কুল এন্ড নি¤œ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে এ নলকূপ বিতরণ করেন গুনাহার ইউপি চেয়ারম্যান ও বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের।


এসময় তালোড়া পৌর জামায়াত ইসলামীর আমীর আব্দুল হাই বাবু, সেক্রেটারী মোখলেছার রহমান, গুনাহার ইউনিয়ন জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক খান লিটন, জামায়াত নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম, নূর ইসলাম, রাহেল উদ্দিন, উপজেলা জামায়াত যুব বিভাগের প্রচার সম্পাদক মোহাম্মাদ হোসাইন, তালোড়া পৌর জামায়াত যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম প্রমুখ।

এদিন তালোড়া পৌর ও ইউনিয়নের ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ সহ নলকূপ বসানোর বালি, ইট ও সিমেন্ট বিতরণ করা হয়।


Facebook Comments Box


Posted ৭:৩১ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!