‘সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার’ স্লোগানে ২০২০ সালের ২১জুলাই যাত্রা শুরু করেছিল উত্তরাঞ্চলের বহুল প্রচারিত অনলাইন নিউজপোর্টাল আলোকিত বগুড়া। ২১ জুলাই আনন্দ-বিষাদের সঙ্গে প্রতিষ্ঠার চার বছর পার করে পাঁচ বছরে পদার্পণ।
যাত্রা শুরুর পর থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার— যাত্রায় সবাইকে স্বাগতম।
অল্পদিনেই দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী পাঠকের কাছে প্রিয় হয়ে ওঠে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। উত্তরাঞ্চলসহ সবার অত্যন্ত পছন্দের নিউজ পোর্টাল হিসেবে বিশেষ স্থান করে নিয়েছে ‘আলোকিত বগুড়া’। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা।
পাঠক প্রিয় এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশা করি, সামনের দিনগুলোতে বাংলার ইতিবাচক খবর ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপি। আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবী জুড়ে। আশা করি পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে। ইনশাল্লাহ।
আলোকিত বগুড়া’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক এম.টি.আই স্বপন মাহমুদ বলেন, ২১ জুলাই আলোকিত বগুড়া’র জন্মদিন, খুশির দিন। পত্রিকার শুরু থেকে আস্থার সঙ্গে যারা আলোকিত বগুড়া’র সঙ্গে আছেন তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের সাংবাদিকসহ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের সহকর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আশা করছি আলোকিত বগুড়া আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আসলে পত্রিকাকে প্রত্যেককে নিজের মনে করতে হবে। সাংবাদিকদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অনেক ভাল দিক আছে। তবে কাজের ক্ষেত্রে বাধা থাকবেই আর সেই দক্ষতা অর্জনের মাধ্যমেই বাধার পাহাড় উতরানো সম্ভব হবে বলেও মনে করেন তিনি। তাই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০২৪
Alokito Bogura | Editor & Publisher