উত্তরাঞ্চলের বহুল প্রচারিত নিউজপোর্টাল ‘আলোকিত বগুড়া’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার মহাস্থান প্রেসক্লাবে আজ সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত বগুড়া’র স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম রব্বানী শিপনের আয়োজনে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, প্রচার সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম, নির্বাহী প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, সদস্য আজিজুল হক বিপুল, শাকিকুল ইসলাম শাকিল, শাহিদুল ইসলাম স্বাধীন প্রমূখ।
আলোকিত বগুড়া’র স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী শিপন তার বক্তব্যে বলেন, অবাধ তথ্য প্রবাহের সুযোগে অনলাইন সংবাদ মাধ্যমে অসত্য ও মনগড়া সংবাদ প্রকাশ কখনোই কাম্য নয়। আলোকিত বগুড়া প্রতিষ্ঠার পর থেকে সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনার মাধ্যমে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। সকলের সহযোগিতায় আলোকিত বগুড়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে। সবার ভালোবাসায় আগামীতে আলোকিত বগুড়া আরও এগিয়ে যাবে।
মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু বলেন, আশা রাখি আলোকিত বগুড়া দেশ, জাতি ও বগুড়ার মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাবে। পাশাপাশি সমাজের নানা অন্যায়, অনিয়ম-অসংঙ্গতি বস্তুনিষ্ঠুভাবে উপস্থাপন করবে। তিনি আলোকিত বগুড়ার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম সাজু বলেন, আজ আলোকিত বগুড়ার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই বার্তাই থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যমে দেশের কল্যাণ হোক। সঠিক সংবাদে পাঠক প্রিয়তার শীর্ষে থাকুক আলোকিত বগুড়া।
Posted ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher