শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সৌদি আরবে বগুড়া জেলা প্রবাসী ফোরামের কমিটি ঘোষণা

সৌদি আরব প্রতিবেদক   সোমবার, ২৬ মে ২০২৫
298 বার পঠিত
সৌদি আরবে বগুড়া জেলা প্রবাসী ফোরামের কমিটি ঘোষণা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বগুড়া জেলা প্রবাসী ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২৩ মে রিয়াদের একটি রেস্টুরেন্টে নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরোজ আহমেদ (নয়ন) এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ মিয়া।


কমিটির অনুমোদন দেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীজানুর রহমান ইমরান। সভাপতির স্বাক্ষর করেন ড. গোলাম হাসনাইন সোহান।

মোট ৩১ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে থানা ও ইউনিট ভিত্তিক প্রতিনিধি নিয়ে, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে দলীয় কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তাদের নিয়ে।


বগুড়া জেলা প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রবাসে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে এবং দলের সংগঠনকে সুসংহত করতে অগ্রণী ভূমিকা রাখবে।

উল্লেখ্য: এই কমিটিতে সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত বগুড়ার প্রবাসীরা অন্তর্ভুক্ত হয়েছেন। দলীয় ঐক্য, গণতন্ত্র এবং সাংগঠনিক শক্তিকে এগিয়ে নিতে এই কমিটি অঙ্গীকারবদ্ধ।


Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!