শীতের শেষে বৃষ্টিপাত আলুর জন্য বরাবরই ক্ষতিকর। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত হঠাৎ বৃষ্টিতে বগুড়ার অধিকাংশ আলুর জমি ভিজেছে। আলু উত্তোলনের শেষ মুহূর্তে এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
তবে কৃষি বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলছেন, বৃষ্টিপাত হলেও কোথাও পানি জমেনি। ফলে আলু পচে যাওয়া নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কিছু নেই।
Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
Alokito Bogura | Editor & Publisher