রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
271 বার পঠিত
দুপচাঁচিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!