বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দেহাতীত ভাবে আওয়ামীলীগের সমর্থক হিসাবে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার হলুদঘর গ্রামের তছির আকন্দের ছেলে শাহজামাল ওরফে লাদু (৬৫) ও একই গ্রামের ফায়েজ উদ্দির সরদারের ছেলে শাহজাহান ওরফে ফটো (৭০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিডহাড অভিযানে নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Alokito Bogura | Editor & Publisher