বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সরকারি পুকুরে অনুমোদন ছাড়া এক্সেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে পুকুর খনন করার অপরাধে আব্দুস সালাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সান্তাহার ইউপির কাজিপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমান আদালত জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহারের কাজীপুরে সরকারি একটি পুকুরে সরকারি অনুমোদন ছাড়া এক্সেভেটর বা ভেকু মেশিনের মাধ্যমে পুকুর খনন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা।
এ সময় পুকুর খনন করার সাথে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (খ), (ঘ) ভঙ্গে ১৫(১) ধারামতে ওই গ্রামের আব্দুস সালাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
Posted ৮:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Alokito Bogura | Editor & Publisher